জবি কর্মচারী সমিতি সভাপতি এরশাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:৩৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন। সভাপতি এরশাদ মিয়া রেকর্ড দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন।

গত ২৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ড. কাজী মো. নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদের মধ্যে মো. নাজমুল হক সহ-সভাপতি, মো. মিলন হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. হেলালুদ্দীন কোষাধ্যক্ষ, মো. ময়নাল হোসেন সাংগঠনিক সম্পাদক, মো. ইব্রাহিম ক্রীড়া, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক, মো. আতিকুর রহমান প্রচার সম্পাদক, মো. আবুল হাসান দপ্তর সম্পাদক এবং হ্যাপি আক্তার মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া পঙ্কজ কুমার ব্যাপারী, মো. শাহ আলম, মো. বিল্লাল হোসেন, মো. সাখাওয়াত হোসেন ও মো. গিয়াস উদ্দীন কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১০৯ টি ভোটের মধ্যে ১০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে।