টাকার জন্য বোনকে বিয়ে!   

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪৮

সরকারি প্রকল্পের টাকা পেতে আপন বোনকে বিয়ে করেছেন এক ভাই। এই ঘটনা ভারতের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গণবিবাহ প্রকল্পের আওতায় দেশটির রাজ্য সরকার প্রত্যেক দম্পতিকে বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকা দেয়। এই প্রকল্পের আওতায় কনের ব্যাংক অ্যাকাউন্টে ২২ হাজার টাকা এবং উপহার বাবদ ১১ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা পেতেই নিজের বোনকে বিয়ে করেছেন ওই ব্যক্তি।   

দেশটির উত্তরপ্রদেশের ফিরোজাবাদের তুন্ডলায় গত ১১ ডিসেম্বর ওই ভাই বোন বিয়ে করেছেন। তবে বিয়ের সময় তারা এই পরিচয় গোপন রাখেন। পরবর্তীতে গ্রামবাসীর নজরে আসে এই ঘটনা। 

তুন্ডলার ব্লক ডেভেপ্লভমেন্ট কার্যালয়ের প্রাঙ্গনে এই বিয়ে হয়। সেসময় আরো ৫১ যুগলের বিয়ে হয়। 

ব্লক ডেভেপ্লভমেন্ট কর্মকর্তা নরেশ কুমার বলেন, অভিযুক্ত ওই দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: গালফ নিউজ।