স্টার্ট-আপ সফল করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ড. আতিউর রহমান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭

নিত্য-নতুন প্রযুক্তির কল্যাণে বাংলাদেশের স্টার্ট-আপ গুলোর জন্য আশার ক্ষেত্র তৈরি হয়েছে। জনসংখ্যার বড় অংশ তরুণ হওয়া এবং উচ্চ জনসংখ্যার ঘনত্ব এ দেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়ক হচ্ছে। অ্যাঞ্জেল ক্যাপিটাল এবং অন্য সামাজিক দায়বদ্ধ মূলধন প্রবাহের মাধ্যমে স্টার্ট-আপগুলো অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা যেতে পারে।

ধানমণ্ডির ইএমকে সেন্টারে ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনারসে উদ্যোগে আয়োজিত ‘ফাইনান্সিং স্টার্ট-আপস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমান।

আরো পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮১ 

ড. আতিউর আরও বলেন, বড় বড় কর্পোরেশনের অনেক সাবেক কর্মকর্তা আছেন যারা অ্যাঞ্জেল ক্যাপিটালিস্ট হিসেবে উদীয়মান স্টার্ট-আপগুলোতে বিনিয়োগ করে সেগুলোতে অংশীদার হতে পারেন। তাদের জ্ঞান ও অভিজ্ঞতা তরুণ উদ্যোক্তাদের জন্য দারুণ সহায়ক হতে পারে। 

ইত্তেফাক/অনি