হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় চার বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০১:৪৯

হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এই ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু (৫০), পিতা শায়েস্তা মিয়া, শান্তিপাড়া, যুবদল নেতা জাকির আহমেদ চৌধুরী (৩৪), পিতা বশির আহমেদ চৌধুরী, তিমিরপুর, যুবদল নেতা শাহীন তালুকদার (৩৫), পিতা ইয়াওর মিয়া, পাঞ্জারাই, যুবদল নেতা শামীম আহমেদ (৩৪), পিতা শাহজাহান মিয়া গন্ধাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ।

ইত্তেফাক/বিএএফ