২৫শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘এই মায়া’। এতে জুটিবদ্ধ হয়েছেন আলোচিত অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নী ও অভিনেতা অপূর্ব।
নাজিম জয়ের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।
অপূর্ব বলেন, সুন্দর আয়োজনের একটি টেলিফিল্ম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
তিন্নি বলেন, এটি একটি বিশেষ কাজ। চয়নিকা দিদির পরিচালনায় কাজ করতে সব সময়ই ভালো লাগে। এবারো তাই।
ইত্তেফাক/বিএএফ

ব্ল্যাকমেইলের শিকার শাবনূর!