অন্দরমহল সাজানোর জন্যে সবচেয়ে সহজ মাধ্যম প্ল্যান্ট। আজকাল ঘরবাড়ির আয়তন ছোট হতে শুরু করেছে। কিন্তু শখ থাকলেই কি সব গাছ দিয়ে ঘর সাজানো যায়? এমনিতে অনেক গাছ আছে যেগুলোর পেছনে খুব বেশি যত্ন প্রয়োজন হয়না। বরং ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। সেগুলো কি?
ফিলোডেন্ড্রন
ঘরের কোণে কিংবা বাথরুমে ফিলোডেন্ড্রনের মতো লতানো গাছ রাখা যায়। কাঁচের বোতল কিংবা মাটিতে এসকল গাছ রাখা সম্ভব। আপনি চাইলে আসবাবের উপরেও এই গাছ রাখতে পারেন।
স্নেক প্ল্যান্ট
স্নেক প্ল্যান্ট অন্ধকারেও বড় হতে পারে। বাজারে অনেক ধরণের স্ন্যাক প্ল্যান্ট পাওয়া যায়। বিশেষত শীতে এই গাছ সহজেই বড় হয়।
ব্যাম্বু প্ল্যান্ট
এই চীনা বাঁশগুলো সহজেই বড় হয়। শীতের রুক্ষ আবহে এই গাছ বড় হয় সহজেই।
ক্যাকটাস
ক্যাকটাস শীতের সময়ে আপনার টেবিলে একটি ভালো প্ল্যান্ট হয়ে উঠতে পারে। মূলত হালকা রোদ পেলেই সুন্দর ফুল ফোটে এই গাছে। তাই আপনি ক্যাকটাসও রাখতে পারেন।
পিস লিলি
শীতে পিস লিলি দারুণ সুন্দর একটি গাছ। খুব বেশি পানি দিলে এই গাছ মরে যায়। তাই শীতে পিস লিলি সবচেয়ে ভালো গাছ হতে পারে।
