সিডনি সিক্সার্সে খেলবেন শাদাব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:০০

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশ লীগের(বিবিএল) চলতি মৌসুমে খেলার জন্য সিডনি সিক্সার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।

শাদাবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিডনি সিক্সার্স।

দলের কোচ গ্রেগ শিপার্ড বলেন, ‘খেলার তিন বিভাগেই শাদাবকে স্বাগত জানাই আমরা। আসন্ন ম্যাচগুলোতে তাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

ইনজুরিতে বিধ্বস্ত সিডনি সিক্সার্সের স্পিন বিভাগ। ঘাড়ের ইনজুরিতে ছিটকে গেছেন অফ স্পিনার বেন মেনেটির, কাফ ইনজুরিতে সাইড বেঞ্চে বসে আছেন বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কেফি। এতে স্পিন বিভাগ নিয়ে বিপাকে পড়েছে দলটি। তাই শাবাদকে দলে নিলো তারা।

এবারের বিগ ব্যাশে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে চুক্তিবব্ধ হলেন  শাদাব। ইতোমধ্যে বিগ ব্যাশে খেলছেন হারিস রউফ, সৈয়দ ফারিদান, আহমাদ ড্যানিয়েল ও মুহাম্মদ হুসনাইন।

এখন পর্যন্ত ১৭৫ টি-টোয়েন্টিতে ১৯৭ উইকেট নিয়েছেন শাদাব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
বিগ ব্যাশের গত আসরে ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন শাদাব।

ইত্তেফাক/এমআর