সন্তান কৈশোরে পা দিলেই তাদের জীবনের রদবদল শুরু হয়। বাবা-মায়ের সাথে কিছুটা সম্পর্কও কমতে শুরু করে। করোনাকালীন সময়ের পরেও কিশোরদের রুচির বদলের সাথে সাথে অবসাদের সাথেও মানিয়ে নিতে হয়।
এ সময় তার ঘরের সাজসজ্জার বদল একটু ভিন্ন আঙ্গিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারে। তাই ঘরের সাজসজ্জার পরিবর্তনে কিছু ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। তা কিভাবে সম্ভব?
- ঘরের রঙ বদলে দিতে পারেন। আপনার সন্তানের সাথে এ বিষয়ে পরামর্শ করে নিন। তাতে যোগাযোগ উন্নত হবে সন্তানের সাথে।
- বিছানায় কুশন বা বালিশের কাভারে পরিবর্তন আনুন।
- চেষ্টা করুন ঘরে যেন ফাঁকা বেশি থাকে। ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন।
- ঘরে ওয়ালপেপার বা পোস্টার ব্যবহার করুন। এতে ঘরের ভেতর প্রাণ আসবে।
- ঘরের ভেতর কিছু গাছ রাখলে স্নিগ্ধতা বাড়ানো সম্ভব।
- সন্তানের বিনোদনের জন্যে কিছু আসবাব যোগ করতে পারেন।
