বিদেশ ভ্রমণে যা মাথায় রাখবেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭

ভ্রমণ পিপাসুদের জন্যে ওমিক্রনের সংবাদ সুখকর কিছু নয়। বিশেষত যারা দেশের বাইরে ভ্রমণ করতে চায় তাদের জন্যে নতুন বছর একটি বড় সুযোগ।

কিন্তু পরিস্থিতি বিচারে কিছুটা শঙ্কাও থাকে। তাহলে নতুন বছরে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন? সেসব নিয়েই আজকের আলোচনা। 

করোনা টিকা কার্ড এবং বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন

প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন
করোনা টিকা কার্ড এবং বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। বিশেষত বিদেশে যেখানে যাবেন সেখানের জরুরী ডকুমেন্ট জোগাড় করে রাখুন। 

একদম শেষ সময়ে বুকিং করুন
বিদেশে ভ্রমণের আগে অবশ্যই বুকিং করতে হয়। তবে পরিস্থিতি বিবেচনা করলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। তাই সম্ভব হলে একদম শেষ সময়ে বুকিং করুন। পুরোপুরি পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। 

গন্তব্য সম্পর্কে জেনে নিন
করোনাকালীন সময়ে বিভিন্ন দেশের পর্যটন বিভাগ এখনো সমস্যাসঙ্কুল পরিস্থিতির শিকার। তাই নির্ধারিত গন্তব্যে প্রয়োজনীয় সেবা পাওয়ার আশা করা সম্ভব না। তাই গন্তব্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। নাহলে পরে বিপদে পড়বেন। 

ইত্তেফাক/এআই