গর্ভাবস্থায় জগিং করা কি স্বাস্থ্যকর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

গর্ভাবস্থা একটি দারুণ সময়। আবার একই সময়ে গর্ভাবস্থায় স্ট্রেসও কাজ করে। এই সময় সুস্বাস্থ্যের দিকে মনোযোগ দেয়া জরুরী। সুষম খাদ্য এবং পরিমিত বিশ্রামের পাশাপাশি শারীরিক ব্যায়ামও একটি জরুরী বিষয়। কিন্তু গর্ভাবস্থায় অনেকে হাঁটাহাঁটির পরামর্শ দিয়ে থাকেন। তাই অনেকে ভাবেন এই সময় দৌড়ানো ঠিক হবে কিনা।

গর্ভাবস্থায় দৌড়ানো নিয়ে অনেকের মনেই শঙ্কা থাকে। থাকে নানা ভ্রান্ত ধারণা। কিন্তু বিশেষজ্ঞরা জানান গর্ভাবস্থায় দৌড়ানো একটি ভালো অভ্যাস। আসুন গর্ভাবস্থায় দৌড়ানো নিয়ে বিশেষজ্ঞদের কি মতামত:

  • গর্ভাবস্থার প্রথম ২৬ সপ্তাহ নিয়মিত ব্যায়াম হিসেবে দৌড়ানো উপকারী। কিন্তু ২৬ সপ্তাহের পর দৌড়ানোর বদলে হাটা ভালো। কারণ এই সময় ভারি কার্যক্রম গর্ভপাতের আশঙ্কা বাড়ায়। অনেক ক্ষেত্রে সন্তান জন্মদানে জটিলতা সৃষ্টি করে। 
  • গর্ভাবস্থায় লিগামেন্ট কিছুটা ঢিলে হয়ে যায়। তাই দৌড়ানোর সময়ে অস্বস্তি হয়। তাই দৌড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী।
  • সময় করে সঠিক সরঞ্জামের ব্যবহারে দৌড়ানো উচিত। বিশেষত শরীরকে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। 
  • অনেক সময় সন্তান জন্মদান সংশ্লিষ্ট জটিলতা দূর করতে দৌড়ানো একটি ভালো ব্যায়াম।

 

ইত্তেফাক/এআই