রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার (২৫ ডিসেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসময় তাদের কাছ থেকে দুই হাজার ৪১ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৪৩ হেরোইন, এক কেজি ৩৬৭ গ্রাম গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ডিএমপি জানিয়েছে, শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে বলে জানানো হয়েছে।
ইত্তেফাক/কেএইচ
