আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘হেভিওয়েট’ ও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবি দুটি| তবে একই সময়ে দুটি ছবি মুক্তি দিয়ে নিজের সঙ্গেই প্রতিদ্বন্দ্বীতা করছেন সৃজিত|—এমনটাই মনে করছেন সিনেবোদ্ধারা|
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটি| যদিও ব্যামকেশ-ফেলুদা-কিরীটির মতোই সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সন্তুর অভিযানও বাঙালির খুব প্রিয়| তাই কাকাবাবুকে নিয়ে তৈরি সৃজিতের আগের দুটি ছবি ‘মিশর রহস্য’ ও ‘ইয়েতি অভিযান’ দর্শক প্রশংসিত হয়েছে| যে কারণে তৃতীয় ছবি ঘিরে প্রত্যাশা বাড়বে, সেটাই স্বাভাবিক| সেই প্রত্যাশা কতটা মেটাতে পারবে কাকাবাবুর প্রত্যাবর্তন তা এখনই বলা মুশকিল| তবে ঝলক বলছে, উত্তেজনা ও উন্মাদনার উপকরণ তৃতীয় ছবিতেও কম নেই!
ইত্তেফাক/এনএ
