ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে গুলিতে হামিদুল নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। পরে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, নির্বাচনী ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন।

সেতু ভেঙে মানুষের সীমাহীন দুর্ভোগ