সাপ্লিমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? সেক্ষেত্রে প্রথমে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। সচরাচর আমরা পরিচিত কারো পরামর্শে সাপ্লিমেন্ট কিনে থাকি। অথচ আমরা একথা জানিনা প্রতিটি সাপ্লিমেন্ট একে অপরের থেকে ভিন্ন।
সাপ্লিমেন্ট কেনার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। চিকিৎসক হয়তো আপনাকে ব্লাড টেস্ট করতে বলবেন, অথবা আপনার পরিবারের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইবেন। তারপর সিদ্ধান্ত নিবেন কোনটি আপনার জন্যে ভালো। কিন্তু কেন চিকিৎসকের পরামর্শ নিবেন?
প্রথমত সাপ্লিমেন্টে কি ধরণের উপাদান ব্যবহৃত হচ্ছে তা আপনি ঠিক বুঝবেন না। যেহেতু দেশীয় আইনে এখনো সাপ্লিমেন্ট বিষয়ে কোনো নীতি-নির্ধারণ হয়নি তাই আদর্শ সাপ্লিমেন্ট বোঝা কঠিন। এছাড়া অধিকাংশ সাপ্লিমেন্ট বাহির থেকে আসে। সেখানকার মানুষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত উপাদান দিয়ে তৈরি হয় এই সাপ্লিমেন্ট।
সাপ্লিমেন্টের কোনো উপাদান আপনার ক্ষতিও করতে পারে। আবার অনেক সাপ্লিমেন্ট বলে দেয় তাদের পণ্যের উপকার একদম নিশ্চিত না। তাই অনিশ্চিত যাত্রায় না গিয়ে চিকিৎসকের সাথে কথা বললে সহজেই সাপ্লিমেন্ট নির্ধারণে সুবিধা হবে।
আবার আপনার সামনে কোনো সার্জারি থাকলে সাপ্লিমেন্ট নেয়া উচিত হবে কি হবে না সেটাও জেনে নেয়ার সুযোগ হবে। অধিকাংশ ক্ষেত্রে সাপ্লিমেন্ট কতটুকু গ্রহণ করা উচিত তা লেবেল দেখে বিচার করা যায়না। তাই চিকিৎসকের সাথে পরামর্শ করা অতীব জরুরী।
