সচরাচর কফিতেই ক্যাফেইন পাওয়া যায় এমন ভাবাটা ভুল। কফি ছাড়াও অন্য কিছু খাবারে ক্যাফেইন মিলে। সন্ধ্যার পর থেকে ক্যাফেইন পানে রাতের ঘুম নষ্ট হয় অথচ আপনি কি জানেন রাতের আয়োজনে অন্য কিছু খাবারেও ক্যাফেইন থাকতে পারে? সেগুলো কি? আসুন সেটা দেখে নেই।
প্রোটিন বার
অনেকে রাতে ঘুমানোর আগে প্রোটিন বার খেয়ে থাকেন। স্বাস্থ্যকর অভ্যাস ভেবে থাকলেও প্রোটিন বারে ক্যাফেইন থাকে।
চকলেট
চকলেট কিংবা চকলেট জাতীয় খাবারেও ক্যাফেইন থাকে। এমনিতে চকলেটের নানা গুণাগুণ রয়েছে। তবে রাতে প্রচুর চকলেট খেলে ঘুম নষ্ট হয়ে থাকে।
আইসক্রিম
কফি ফ্লেভারের আইসক্রিমেই যে ক্যাফেইন থাকে তা কিন্তু না। চকলেট ফ্লেভারের আইসক্রিমেও ক্যাফেইন থাকে। সেই হিসেবে আইসক্রিম ক্যাফেইনের একটি উৎস৷ সব আইসক্রিমে যদিও থাকেনা।
এনার্জি ড্রিংক
সব ড্রিংক এ ক্যাফেইন অবশ্যই থাকেনা। তবে এনার্জি ড্রিংকগুলোতে ক্যাফেইন থাকবেই। তাই ঘুমোতে যাওয়ার আগে বা রাতে এনার্জি ড্রিংক পান করবেন না।
