নতুন বছরে পরিবার থেকে দুর থেকে অবসাদে ভুগছেন? 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:৩২

নতুন বছর শুরু হতে চলেছে। কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে পারছেন না? ব্যস্ততার চাপে মেট্রোপলিসে আমাদের একাই থাকতে হচ্ছে। পরিবার পরিজন হয়তো নানা কারণে দূরে।

এ সময়ে নিজেকে একা ভাবাটাই স্বাভাবিক। তাই একা একা নতুন বছর কাটানোর ক্ষেত্রে কি করতে পারা যায়? খুব কঠিন কিছু না। শুধু একটু নিজের মনকে প্রস্তুত করুন। আর এ কটি কাজ করুন:

  • পরিবারের সকলের সাথে কথা বলুন। তাদের সময় দিয়ে বোঝান কেন দেখা করতে পারছেন না। অন্তত তাদের অবহেলা করছেন তা যেন বুঝতে না পারে। 
  • একটু ঘুরে আসুন। আপনি নিজে আশপাশের কোনো উৎসব বা অনুষ্ঠানে যোগদান করুন।
  • বন্ধুদের সাথে মিলে একটা আড্ডা বা দেখা সাক্ষাৎ এর ব্যবস্থা করুন। অন্তত পরিচিতদের সাথে সময় কাটান। এভাবে নিজেকে একা মনে হবেনা।
  • মানসিকভাবে নিজেকে বোঝান পরিস্থিতির কারণে হয়তো এবার দেখা হচ্ছেনা। নিজেকে বিশ্রামের সময় দিন। 
ইত্তেফাক/এআই