গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৫টির ফলাফল ঘোষনা করা হয়েছে। এরমধ্যে ৪টি আওয়ামী লীগ, ৪টি আ’লীগের বিদ্রোহি প্রার্থী, ৪টি বিএনপি’র স্বতন্ত্র, ২টি স্বতন্ত্র ও ১টি জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।
বিজয়ীরা হলেন, কামদিয়া ইউনিয়নে মোশাহের হোসেন চৌধুরী বাবলু (নৌকা), কাটাবাড়ি ইউনিয়নে জোবায়ের হোসেন গোলাপ (নৌকা), শালমারা ইউনিয়নে আনিছুর রহমান (নৌকা) ও দরবস্ত ইউনিয়নে আ র ম শরিফুল ইসলাম জর্জ (নৌকা), রাজাহার ইউনিয়নে রফিকুল ইসলাম মাস্টার (বিএনপি’র স্বতন্ত্র), হরিরামপুর ইউনিয়নে আজহারুল ইসলাম বিপ্লব (বিএনপি’র স্বতন্ত্র), রাখালবুরুজ ইউনিয়নে হাসানুর রহমান চৌধুরী ডিউক (বিএনপি’র স্বতন্ত্র) ও কোচাশহর ইউনিয়নে জহুরুল হক জাহিদ (বিএনপি’র স্বতন্ত্র), সাপমারা মো. শাকিল আলম বুলবুল (স্বতন্ত্র বিদ্রোহী), তালুককানুপুর ইউনিয়নে আব্দুর রহমান খন্দকার (স্বতন্ত্র বিদ্রোহী), নাকাই ইউনিয়নে খ ম সাজু খন্দকার (স্বতন্ত্র বিদ্রোহী) ও মহিমাগঞ্জ ইউনিয়নে আনোয়ারুল ইসলাম প্রধান (স্বতন্ত্র বিদ্রোহি), ফুলবাড়ি ইউনিয়নে আনিছুর রহমান শিবলু (স্বতন্ত্র), গুমানীগঞ্জ ইউনিয়নে মাছুদুর রহমান মুরাদ (স্বতন্ত্র) এবং শাখাহার ইউনিয়নে মো. জাহাঙ্গীর কবির (জামায়াতের স্বতন্ত্র), এছাড়া দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় শিবপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
অপরদিকে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদেমধ্যে একটিতে আওয়ামী লীগের বিদ্রোহি ও একটি জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। তারা হচ্ছেন বরিশাল ইউনিয়নে মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র বিদ্রোহী) ও কিশোরগাড়ী ইউনিয়নে মো. আবু বক্কর সিদ্দিক (জামায়াতের স্বতন্ত্র)।
