মঙ্গলবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২০:৫১

সরবরাহ লাইনে সংস্কার কাজের জন্য আগামীকাল রাজধানীর হাতিরপুলসহ আশেপাশের আরও বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সোমবার (২৭ ডিসেম্বর) তিতাসে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের জরুরি ‘টাই ইন’ কাজের জন্য মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর নর্থ সার্কুলার রোড, ভূতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ সময় তিতাসের আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

 

ইত্তেফাক/জেডএইচডি