অষ্টম দফায় ইরানের পারমাণবিক আলোচনা অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি নতুন যৌথ নথির ভিত্তিতে শুরু হতে যাচ্ছে। এতে ইরানের দাবি হচ্ছে তাদের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তা নিশ্চিত করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সোমবার রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিআবদোল্লাইন সাংবাদিকদের বলেন, একটি 'গ্রহণযোগ্য' যৌথ বার্তায় সম্মত হয়েছে যেখানে নিষেধাজ্ঞা এবং পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত রয়েছে।
হুসেইন আমিআবদোল্লাইনকে বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, আমরা জুন ২০২১ ডকুমেন্ট আলাদা করে রেখেছি এবং সম্মত হয়েছি একটি নতুন যৌথ ডকুমেন্টে। এবং এনিয়ে আজ থেকে আলোচনা শুরু হবে।
পশ্চিমা বিশ্ব মনে করছে, তেহরান তার পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে তারা তাদের অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা মেটাতে এ কাজ করছে। এটা কোন পরমাণু বোমা তৈরির জন্য নয়।
তেহরান অনেকটা স্পষ্ট ভাষায়ই জানিয়ে দিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কোন অসত্ উদ্দেশ্য এখানে লুকায়িত নেই। তাই ইরানের পক্ষ থেকে বলা হয় তাদের উপর থেকে যদি অবরোধ উঠিয়ে নেয়া হয়, তাহলে তা তাদের অর্থনীতির জন্য অনেক ভালো হবে। কেননা এর কারণে তাদের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। তথ্যসূত্র: আলজাজিরা।
