‘গেট দ্য গ্যাং ব্যাক’ ক্যাম্পেইন নিয়ে সেইলরের শীত সম্ভার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৯

ফ্যাশন প্রেমীদের পছন্দের ঋতু শীতে  সেইলর নিয়ে এসেছে আকর্ষণীয় শীত কালেকশন ‘গেট দ্য গ্যাং ব্যাক’ ক্যাম্পেইন থিমে।

করোনার ক্রমহ্রাসমান প্রভাবের সঙ্গে সঙ্গে সবাই স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাচ্ছে। বন্ধুদের আড্ডা, ঘুরতে যাওয়া, রাতের আউটিং, ক্যাম্পাসে সময় কাটানো, একসঙ্গে পার্টি ও কনসার্টের আনন্দসহ সকল উদযাপন এখন আবারো সম্ভব। আর আবার জীবনের এই উদযাপনে শুরু করার জন্য প্রয়োজন বন্ধুদের কাছে ফিরে যাওয়া। এই প্রতিপাদ্য সামনে রেখে সেইলর এবারের শীতের সম্ভার প্রচারণার মূল স্লোগান রেখেছে ‘গেট দ্য গ্যাং ব্যাক’।

নতুন শীত মৌসুমে সবার একটাই চাওয়া যেন নতুনভাবে শুরু হয় গল্প আড্ডা গান খেলাধুলা ও ঘুরাঘুরি। আর এর জন্য প্রয়োজন  নিজের বন্ধুদের মাঝে ফিরে যাওয়া। আর শীতের মৌসুম সর্বদাই বন্ধুদের মিলন মেলার সবচেয়ে জনপ্রিয় সময়। তাই, এই মৌসুমে  সেইলর বন্ধুত্তের বন্ধনে ফিরে যাওয়ার আহ্বানে শীতের কালেকশন নিয়ে এসেছে ‘গেট দ্য গ্যাং ব্যাক’ এই  স্লোগান নিয়ে। 

এই স্লোগানের মাধ্যমে সেইলর উদবুদ্ধ করে সকল বন্ধু GANG দের যেন তারা একঘেয়েমী জীবন কে টাটা বাই বাই বলে জনজীবনে ফিরিয়ে আনে চঞ্চলতা, কারণ বন্ধুদের gang রাই পারে অতীতের সকল জীর্ণতা দূর করে সামনের দিকে অগ্রসর হতে।

ছবি: সংগৃহীত

গত দুই বছর সমগ্র জনজীবন ছিল বিপন্ন। মাস্কের আড়ালে সবার হাসিটাও ছিল আড়াল,  স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল না মুখরিত উল্লাস। ছিল না মুক্তমঞ্চে গিটারে সুর তুলে একসাথে গলা মেলানোর আনন্দ, ছিল না চায়ের সাথে ক্যাফেটেরিয়ার বন্ধুদের আড্ডা।

এই শীতে তরুণদের উষ্ণ রাখতে সেইলরে ফরমাল থেকে ক্যাজুয়াল- যেকোন স্টাইলিংয়ে নিজেকে উপস্থাপনের জন্য সম্ভারে সমাহার ঘটেছে নানা পোষাক। ছেলেদের উইন্টার ওয়্যারে থিমেটিক উপস্থাপন এবং স্পোর্টস ওয়্যার পেয়েছে প্রাধান্য, সঙ্গে আছে লাইটওয়েট উইন্টার ওয়্যার। পাশাপাশি ব্যবহার করা হয়েছে নতুন ফ্যাব্রিক্যাশন্স- শাইনি ট্রাইকোট ফ্যাব্রিক, প্রিমিয়াম ইন্টারলক ফ্যাব্রিক। 

এছাড়া প্যাটার্ন এবং কাটে রয়েছে ভিন্নতা। কাট এন্ড সিউ, কালার ব্লক, থাম্ব হোল স্লিভ, হাই নেক, টাই-ডাই সহ সেইলর ব্র‍্যান্ড রিলেটেড গ্রাফিক্যাল ডিজাইন ফুটে উঠেছে শীতে ছেলেদের পোষাকে। সম্ভারে আছে হুডি, ট্যাকার জ্যাকেট, বোম্বার জ্যাকেয়াত, ভিন্টেজ লেদার বাইকার জ্যাকেট, সোয়েটশার্ট, জগার সেট, নিট শার্ট।

ছবি: সংগৃহীত

মেয়েদের সংগ্রহে এবার নতুন যোগ হয়েছে ভিন্ন থিমের সম্ভার উপস্থাপন। ফ্লোরাল এবং স্ট্রাইপ ফ্যাশন ব্লেজার সেট, লং কোট,সুয়েড এবং ভেলভেট এর কাপড়ে তৈরী রকার ক্রপড জ্যাকেট এবং মিড লেংথ জ্যাকেট, স্পেশাল কালেকশন এর টাই-ডাই সোয়েট শার্ট সেট, যা বানানো হয়েছে নতুন ট্রেন্ড অনুযায়ী নতুনত্বে একধাপ এগিয়ে থাকার জন্য। সেই সাথে আছে ফ্যাশনেবল ডিজাইনের স্টাইলিশ কম্ফোর্টওয়্যার যা স্লিপওয়্যার হিসেবে পরিধেয়।

ছোটদের কথাও ভোলেনি সেইলর। তাই তাদের জন্যও তৈরি বৈচিত্র্যময় শীত সংগ্রহে আছে অ্যাডভেঞ্চার এবং কালার থিম নিয়ে নানান রকমের ডিজাইন। ছোটদের পছন্দের কার্টুন ক্যারেকটারের উইন্টার ড্রেস, সোয়েটশার্ট সেট, টাই-ডাই হুডি, ট্র‍্যাক সুট, প্লে সেট, নিট ব্লেজার, বিভিন্ন ধরনের ডেনিম, লেগিন্স, জেগিন্সের ভ্যারিয়েশন।

যেকোন লুকের সম্পূর্ণতায় একান্ত প্রয়োজন সঠিক অনুষংগ, এ জন্যই সেইলর শীত সম্ভারে রয়েছে তরুন তরুণীদের ও শিশুদের জন্য স্নিকার, ফরমাল শু, পার্টি শু, সাথে রয়েছে বিভিন্ন শেপ এর ট্রেন্ডি ব্যাগ৷

সেইলরের শীতের কালেকশন পাওয়া যাচ্ছে সকল আউটলেট ও sailor.clothing এ।

ইত্তেফাক/বিএএফ