বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেল থেকে বের হলে যে আওয়াজ উঠবে, শেখ হাসিনার সেটি ঠেকানোর ক্ষমতা নেই, কারণ খালেদা জিয়াকে ভয় পান শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করার সময় আব্দুল্লা আল নোমান এই মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় নয়, জোর করে কারাগারে রাখা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
নোমান বলেন, দেশে গণতন্ত্রের জন্য কথা বলার অধিকার নেই, এই অধিকার কেড়ে নেওয়ার সময় এসেছে, জনগণকে সঙ্গে নিয়ে এই অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, একই সঙ্গে জাতীয় স্বার্থে জনগণের নেতা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন,বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড.ফজলুর রহমান,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.শাখাওয়াত হাসান জীবন, মিজানুর রহমান চৌধুরী,সাবেক সাংসদ সদস্য নজির হোসেন,কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুক্তাদির করিম,সহ-সভাপতি শহিদুল্লাহ তালুকদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মহিউদ্দিন সোহেল, আবুল কালাম, অ্যাড.আব্দুল হক,আনিসুল হক,আতম মিসবাহ, আব্দুল মোতালেব খান,ফুল মিয়া, রেজাউল হক,আনসার উদ্দিন, নাদের আহমদ, আব্দুল লতিফ জেপি, জয়নুল জাকেরীন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মুক্তাদির হোসেন তরু,যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো.রায়হান উদ্দিন প্রমুখ।
সমাবেশের আগে পৌর শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে এসে যোগদান করে।
