কুমিল্লায় আওয়ামী লীগ নেতার কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২১:০৭

‘যারা নৌকা করে সব তো রাজাকারের বাচ্চা’- এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের কুশপুত্তলিকা দাহ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। 

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জেলার দেবীদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় দলের বিভিন্ন পর্যায়ের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে এ প্রতিবাদী কর্মসূচি পালন করে। 

এর আগে সোমবার রাত থেকে ওই নেতার ফোনালাপের ওই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।    

ইত্তেফাক/ ইআ