দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০

নতুন চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০

চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে এসে প্রথম শিরোপা জিতলো  প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। গত বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ৭২ রানে হারায় গত তিন আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন বিশ্ববিদ্যালয়কে।

প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন কোচ, ম্যানেজার, কর্মকর্তা ও খেলোয়াড়দের অভিনন্দন জানান। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং মাসিক পত্রিকা দখিনার স্পন্সরে এবারের টুর্নামেন্টে ৭টি দল অংশ নেয়। স্কোর : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ২০ ওভারে ১৭৫/৮ (সিদ্দিকুর ৫২, তানবীর ৩৫, সামশুদ্দিন ২৯;  কামরুল ২/২৯, রতন দাশ ২/৩৮)। সাদার্ন বিশ্ববিদ্যালয় ১৭.২ ওভারে ১০৩/১০ (ইয়াসির ৩১; ফারুক ৩/১৭, মেহেদি ৩/২৫, মিরাজুল ২/৯)। ম্যাচ সেরা: সিদ্দিকুর (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়)।