স্বাস্থ্যরক্ষার জন্যে অনেকেই গরুর মাংস এড়িয়ে যায়। আর তাই তারা মুরগীর মাংসে ঝোঁক বাড়ায়। কিন্তু সাদা মাংসে যে আদপে আপনার স্বাস্থ্যের উপকার হয় তা কিন্তু না।
একটি গবেষণায় দেখা গেছে মুরগীর মাংস আর গরুর মাংস দুটোতেই স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। ফলে আপনার দেহে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রায় কোনো পরিবর্তন দেখা যায়না। তাই রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে মুরগীর মাংস তেমন কার্যকরী ভূমিকা পালন করেনা।
সেক্ষেত্রে উদ্ভিজ্জ আমিষের মাধ্যমে দেহে প্রোটিনের জোগান দেয়া সম্ভব৷ এইভাবে চিন্তা করতে গেলে একমাত্র উদ্ভিজ্জ আমিষেই দেহের উপকার হয়।
তবে মুরগীর মাংস শুধুমাত্র কোলেস্টেরলের মাত্রা দেখেই বাদ দেয়ার কারণ নেই। গরুর মাংস থেকে মুরগীর মাংস অবশ্যই অনেক ভালো। তবে লাল মাংস থেকে সাদা মাংসে গেলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে এমন ভাবার কারণ নেই।
