‘ইউএফও’র খোঁজ মিললো অ্যান্টার্কটিকায়!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮

এ বার গুগল আর্থ ঘাটতে ঘাটতে অ্যান্টার্কটিকায় সন্ধান পাওয়া গেলো বিশালাকার এক চাকতির মতো বস্তুর। স্কট সি ওয়ারিং নামের স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞের দাবি বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিনগ্রহের প্রাণীদের। সেটি বরফের ওপর আছড়ে পড়েছে।

ওয়ারিং ‘ইউএফও’র উপস্থিতি দাবি করে আরো বলেন, এর থেকেই প্রমাণিত যে ভিনগ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে আসে। 

ওয়ারিং বলেন, “আমার এই ভিডিওটি শেয়ার করার পর আশা করছি অনেক দেশই ইউএফওটি উদ্ধারের জন্য যাবে। অ্যান্টার্কটিকাকে কি ভিনগ্রহীরা নিজেদের যান লুকনোর জায়গা হিসেবে বেছে নিলো? এই ছবিই প্রমাণ করছে যে ভিনগ্রহের প্রাণী আছে এবং তারা পৃথিবীতে যাতায়াত করে।” 

যদিও ওয়ারিংয়ের এ সব দাবিকে নস্যাৎ করেছেন বিজ্ঞানীরা।

ইত্তেফাক/এএইচপি