সমঝোতা চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

আমেরিকার পপস্টার নিক জোনাসকে বিয়ের আগে ও পরে বলিউডে নানাজনের সাথে শত্রুতা তৈরি হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। আর এই ঝগড়াঝাটিতে  আরো খানিকটা আগুন লাগিয়েছে ভারতীয় মিডিয়া।

তবে সম্প্রতি কফি উইথ করণ অনুষ্ঠানে প্রিয়াঙ্গা তার দীর্ঘদিনের শত্রু হিসেবে প্রচলিত কারিনা কাপুরের সাথে খোশগল্পে মেতে উঠলে সেখানেই জানান, আপাতত ২০১৯-এ তিনি নতুন করে কারো সাথে শত্রুতা তৈরি করতে চান না।

উল্লেখ্য, এটা সবার জানা যে ভারত ছবিকে না করে দেওয়ার পর সালমান খান বেজায় চটে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এটা প্রমাণিত সত্য যে, সালমান যার ুু্রওপরে চটে যান তার জীবনে আঁধার নামতে সময় লাগে না। যদিও অস্কারজয়ী নির্মাতাদের চলচ্চিত্রে কাজ করছেন হলিউডে। কিন্তু বলিউডের এত মসৃন জায়গা তিনি ছাড়তে চাইছেন না কোনোভাবেই। তাই সমঝোতা চাইছেন এখন প্রিয়াঙ্কা।