সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন

সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান পদে হারুনের প্রার্থিতা ঘোষণা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন বুধবার উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সমাজসেবক ওবায়দুল হকের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় সংবাদ সম্মেলনে হারুন রশিদ হারুন বলেন, সেনবাগের দক্ষিণ জনপদে মাদক, সন্ত্রাস নির্মূলে ও অবহেলিত জনপদের উন্নয়ন কাজকে ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে নাগরিক সমাজের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।