রংপুরে স্বাস্থ্যবিধি মেনে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নগরীর আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহজাহান সিদ্দিক, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আখতারুল ইসলামসহ অন্যরা। বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা বলেন, দেশের সব শিশুর মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়া এসডিজি অর্জনের কথা মাথায় রেখে সরকার শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এজন্য বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

এবার ভূমিহীন হওয়ায় পুলিশে চাকরি হচ্ছে না হাসানের