সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের অর্জুনতলা এলাকা থেকে আবদুল খালেক মানিক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সে উপজেলা গেইট সংলগ্ন আবদুর রব ট্রেডার্সে হ্যান্ড ট্রাক্টরের চালক। তার বাড়ি পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে। সে ওই গ্রামের হানিফ ব্যাপারী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক ও বাজারের দুই দারোয়ানকে আটক করেছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
