কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে অজ্ঞাত রোগে গরুর মৃত্যু হচ্ছে। গত কয়েক দিনে অন্তত ১২টি গরু মারা গেছে।
সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল নান্দু জানিয়েছেন, মৃত্যুর পূর্ববর্তী লক্ষণে দেখা যায়, গরুগুলোর মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এক পর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে থুঁতনি ঠেকিয়ে পড়ে যায়। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তিনি জানিয়েছেন, পূর্বপাড়ার মন্তু মিয়ার দুটি, জজ মিয়ার দুটি, রতন মিয়ার দুটি, আ. বারিকের দুটি, আ. হাইয়ের দুটি, গোলাপ মিয়ার এবং আব্দুল আজিজের একটি গরু মারা গেছে।
এ ব্যাপারে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন মুন্সী জানান, উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের একটি টিম রবিবার সকাল থেকে ঐ এলাকায় গিয়ে আক্রান্ত গরুর নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য। ল্যাবের পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গরুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে যেদিন শেষ হচ্ছে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন