দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্ট ভবনে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আছে এমনটি জানানোর কয়েক ঘণ্টা পর সেখানে ফের জ্বলে উঠেছে আগুন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিল্ডিংয়ের ভবনের ছাদ বেয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। সেখানে বর্তমানে দমকল বাহিনী আছে, তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত রবিবার দেশটির পার্লামেন্ট ভবনে প্রথম আগুন লাগার খবর পাওয়া যায়, এতে ওই ভবনের নিম্ন কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইতোমধ্যে এই ঘটনায় সন্দেহভাজন একজনকে দেশটির পুলিশ আটক করেছে। অগ্নিসংযোগ, ঘর ভাঙা এবং চুরির অভিযোগে অভিযুক্ত ঐ ব্যক্তিকে মঙ্গলবার দেশটির আদালতে তোলা হবে।
দেশটির কর্তৃপক্ষ সতর্ক করেছিলেন, কার্পেট এবং কাঠের মেঝের কারণে ভবনে আগুন লাগতে পারে।
রবিবার দেশটির প্রেসিডেন্ট অগ্নিকাণ্ডের এই ঘটনাকে 'ভয়াবহ ও বিধ্বংসী' বলে উল্লেখ করেছেন। তথ্যসূত্র: বিবিসি
