ডোমারে ১০ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২৩:২২

৫ম ধাপে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে ৩ টিতে নৌকা ও ৭ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে রিটার্নিং কর্মকর্তাগন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন সোনারায় ইউনিয়নে গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউনিয়নে রাসেল রানা ও ডোমার সদর ইউনিয়নে মাসুম আহমেদ।

অপর ৭ টি ইউনিয়নের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ভোগডাবুড়ি ইউনিয়নে রেয়াজুল ইসলাম কালু ( আনারস), কেতকীবাড়ি ইউনিয়নে রাকিব ইসলাম(টেবিল ফ্যান), গোমনাতি ইউনিয়নে আহমেদ ফয়সাল শুভ (মোটরসাইকেল), জোড়াবাড়ি ইউনিয়নে সাখায়াত হোসেন বাবু (আটো-রিক্স), বামুনিয়া ইউনিয়নে মমিনুর রহমান (মোটরসাইকেল), পাঙ্গামটকপুর ইউনিয়নে আব্দুল হাকিম ভুট্টো ( চশমা), বোড়াগাড়ি ইউনিয়নে আমিনুল ইসলাম রিমুন (আনারস)।

 

ইত্তেফাক/ ইআ