রাজশাহীর বাগমারায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২৩:৪১

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৫, বিদ্রোহী ৬ ও বিএনপি’র ৫ জন চেয়ারম্যান বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
 
বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, গোবিন্দপাড়ায় স্বতন্ত্র (বিএনপি) হাবিবুর রহমান, নরদাশ-এ আওয়ামী লীগের গোলাম সারওয়ার আবুল, দ্বীপপুরে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) বিকাশ চন্দ্র ভৌমিক, বড়বিহানালীতে স্বতন্ত্র (বিএনপি) মাহমুদুর রহমান মিলন, আউচপাড়ায় স্বতন্ত্র (বিএনপি)  ডিএম. সাফিকুল ইসলাম, শ্রীপুরে আওয়ামী লীগের মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ায় আওয়ামী লীগের লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মোজাম্মেল হক, শুভডাঙ্গায় স্বতন্ত্র (বিএনপি) মোশারফ হোসেন, মাড়িয়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী, এমপির সহোদর) রেজাউল হক, গণিপুরে স্বতন্ত্র (বিএনপি) মনিরুজ্জামান, ঝিকরায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) রফিকুল ইসলাম, গোয়ালকান্দিতে আওয়ামী লীগের আলমগীর সরকার (নৌকা), হামিরকুৎসায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) আনোয়ার হোসেন, যোগীপাড়ায় স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) এম.এফ মাজেদুল হক সোহাগ এবং সোনাডাঙ্গায় আওয়ামী লীগের আজাহারুল হক (নৌকা)। 

এই ১৬ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৪৫ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন ও সাধারণ সদস্য পদে ৫২৮ জন নির্বাচন করেন। তবে যোগীপাড়া ইউপি সাধারণ সদস্য পদে একজন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউপিতে ভোটার ২ লাখ ৬৪ হাজার ১৩৭ (নারী ১ লাখ ৩১ হাজার ৪১৩ এবং পুরুষ ১ লাখ ৩২ হাজার ৭২৪) জন। 

ইত্তেফাক/ ইআ