বর-কনের ছবি তোলার জন্য যা করলেন ফোটোগ্রাফার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯:০১

বিয়ের সময়ের প্রতিটি মুহূর্ত ধরে রাখার জন্য আমরা ফোটোগ্রাফার নিয়ে আসি। সুন্দর ভাবে সেই মুহূর্তগুলো ধরে রাখতে নিজের সর রকম কেরামতি ব্যবহার করেন তারা। সম্প্রতি এক ফোটোগ্রাফারের অদ্ভূতকাণ্ড নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে। এ ভাবেও ছবি তোলা যায়!

ভিডিওতে দেখা যাচ্ছে বর-কনে ছাদনাতলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই মুহূর্তকে ধরে রাখতে ফোটোগ্রাফারও প্রস্তুত। বর-কনে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামছিলেন। তখনই দেখা গেল ফোটোগ্রাফার সিঁড়িতে পা ছড়িয়ে বসে পড়ে ছবি তোলার জন্য প্রস্তুত। তার পরের দৃশ্য অভাবনীয়। দেখুন ভিডিও

 

 

ইত্তেফাক/ ইআ