দুই ব্যক্তি করটি ব্যাগে করে মৃত একটু ময়ূর নিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে হাঁটছে দীর্ঘদিনের সঙ্গী আরেকটি ময়ূর। নেট দুনিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চার বছর একসঙ্গে ছিল দুটি ময়ূর। সঙ্গী মরে যাওয়ার পরেও দেহটি নিয়ে যেতে দিচ্ছিল না ময়ূরটি। যখন দুজন লোক সঙ্গীটির মরদেহ নিয়ে যাচ্ছিল, তখন দাফন করা পুরো পথ অনুসরণ করছিল ময়ূরটি।
ভারতের বন কর্মকর্তা প্রবীণ কাসওয়ান হৃদয়স্পর্শী ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। তিনি বলেন, রাজস্থান রাজ্যের কুচেরা শহরে ঘটনাটি ঘটেছে। তিনি ভিডিও ক্লিপটি হোয়াটস অ্যাপের মাধ্যমে পেয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে পোস্ট করা ১৯ সেকেন্ডের ভিডিওটি এ পর্যন্ত এক লাখ ৬০ হাজারের বেশি বার দেখা হয়েছে। অনেকেই বলছেন, ময়ূরটির অঙ্গভঙ্গি হৃদয়স্পর্শী।
