অগ্নিদগ্ধ ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

বিশেষ প্রতিনিধি

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ নয়জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধ নয়জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। আহত যারা বার্ন ইউনিটে ভর্তি আছেন তারা হলেন আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)।

এদের মধ্যে রেজাউল, জাকির ও সোহাগকে আইসিইউতে রাখা হয়েছে। এদের সকলেরই শ্বাসনালী পুড়ে গেছে। এ কারণে এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন।