মাধবপুরে ১১ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০:৫২

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন এবং স্বতন্ত্র (বিএনপি) ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কেন্দ্রে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন। ১ নম্বর ধর্মঘর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহম্মেদ পারুল আনারস প্রতীকে ৭৭০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল ইসলাম কামাল পেয়েছেন ঘোড়া প্রতীকে ৫৫১০ ভোট। ২ নং চৌমুহনী ইউনিয়নে স্বতন্ত্র (বিএপি) মাহবুবুর রহমান সোহাগ ঘোড়া প্রতীকে ৮৯১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আপন মিয়া পেয়েছেন ৮৮১৭ ভোট। ৩ নং বহরা ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আলাউদ্দিন ৫৬৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এতেশাম উল বর চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৫৫৩৭ ভোট।

৪ নং আদাঐর ইউনিয়নে মীর খোরশেদ আলম স্বতন্ত্র (বিএনপি)চশমা প্রতীকে ২৮৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২৭২৯ ভোট । ৫নং আন্দিউড়া ইউনিয়নে ইবিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এখানে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান নৌকা প্রতীকে ৫২১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপাল চন্দ্র দাস অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৫০৬৪ ভোট।

৬নং শাহজাহানপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) পারভেজ হোসেন চৌধুরী ১১৩১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বাবুল হোসেন খাঁন পেয়েছেন ৫৬৩৮ ভোট । ৭নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খাঁন অটোরিকশা প্রতীকে ৬৩২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ূন কবির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬১৮ ভোট। ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীকে ৩৭২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামছুল ইসলাম মামুন চশমা প্রতীকে পেয়েছেন ৩৬৬৯ ভোট। ৯নং নোয়াপাড়া ইউনিয়নে এস এম
আতাউল মোস্তফা সোহেল আনারস প্রতীকে ৮৮২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচা এস এম জাবেদ পেয়েছেন ঘোড়া প্রতীকে ৫২৪৫ ভোট।

১০ নং ছাতিয়াইন ইউনিয়নে স্বতন্ত্র(বিএনপি) মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ ঘোড়া প্রতীকে ৪০৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী শহিদ উদ্দিন আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৫৮০ ভোট। ১১ নং বাঘাসুড়া ইউনিয়নে সাহাবুদ্দিন আহম্মেদ ঘোড়া প্রতীকে ৫৮৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজবা উদ্দিনতালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ৪৪৩৬ ভোট।

ছাতিয়াইন ইউনিয়নের পিয়াম এলাকায় রাস্তায় পরাজিত ২ প্রার্থীর সংঘর্ষে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গকোল মোদক আহত হয়েছেন তিনি পিয়াইম কেন্দ্রে সহকারী পিজাইডিং অফিসার ছিলেন। গকোল মোদক জানান, তিনি ভোট শেষে সিএনজি যোগ ফেরার সময় পরাজিত প্রার্থীর লোকজন তার উপর আক্রমণ চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া মাধবপুরের সর্বত্র উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

ইত্তেফাক/এমআর