নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র এক ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুল হক।
তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৫ ভোট। আর নৌকার প্রার্থী তাপস ব্যানার্জি পেয়েছেন ৩ হাজার ৪৮৪ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন রাতেই এই ফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীর বাড়ি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুশা গ্রামে আর নৌকার প্রার্থীর বাড়ি তেতুলিয়া গ্রামে।
