প্রেমিকার অন্যত্র বিয়ে মেনে নিতে পারলেন না কলেজছাত্র

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:০৫

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব কটকস্থল গ্রামে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মানসিক বিপর্যস্ত কলেজছাত্র কীটনাশক পান করে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার বিকালে কীটনাশক পান করার পরে গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া সাব্বির খান (১৮) ঐ গ্রামের ব্যবসায়ী সাইদুল খানের ছেলে ও সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সাইদুল খান জানান, কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সাব্বিরের সহপাঠীরা জানিয়েছেন, সাব্বির খানের প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর শুনে সাব্বির বিপর্যস্ত হয়ে পড়ে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. কুদ্দুস জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে সাব্বির খানের লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর