নির্বাচনে ‘অনিয়ম’ নিয়ে আজ ঐক্যফ্রন্টের গণশুনানি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি অনুষ্ঠিত হবে।  সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই গণশুনানিতে বামজোটসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নিয়ে ভোটের অনিয়ম নিয়ে বক্তব্য দিবেন। জুমার নামাজের জন্য দুপুরে বিরতি থাকবে।