‘অধিক লাভের আশায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতো রাকিব’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৩৬

অধিক লাভের আশায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতো রাকিব। অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাকিব দুই পথচারীদের চাপা দেয়।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাসের চালক রাকিব শরীফ র‌্যাবের কাছে এমনটিই স্বীকার করে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে কাওরানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান এ তথ্য জানান।

শনিবার সকাল সাড়ে ৯টায় হানিফ ফ্লাইওভারে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর  শেখ ফরিদ (২৮), মো.  বাদশা মিয়াকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা পর বাসটি রেখে চালক পালিয়ে যায়। 

খন্দকার আল মঈন  জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত করে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে ওয়ারী এলাকা থেকে  মেঘলা পরিবহনের ওই বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) কে গ্রেফতার করে। গত ১৫ দিন আগে বাসটির মালিক সবুর কাছ থেকে মিয়ার দৈনিক ২ হাজার ২৫০ টাকা দেওয়ার শর্তে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। 



 

ইত্তেফাক /কেএইচ/ইউবি