বাহারি পোশাকে বর-কনের ফ্যাশন শো  

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:০৯

বাংলাদেশে রোটারির ৮৫ বছর উদযাপনে বিশেষ ফ্যাশন শো এর আয়োজন করেছিল দেশের শীর্ষ সারির ফ্যাশন হাউস কে ক্র্যাফট।  

কে ক্র্যাফটের এই শোটিতে দেশীয় নিজস্বতা এবং ঐতিহ্যকে পোশাকের মাঝে ফুটিয়ে তোলা হয়

গেলো শুক্রবার সন্ধ্যায় বনানীতে বাংলাদেশে রোটারির ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ফ্যাশন শো এর আয়োজন করা হয়। কে ক্র্যাফটের এই শোটিতে বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, বিভিন্ন ঋতু এবং আনন্দের উৎসবের ধারণার সঙ্গে দেশীয় নিজস্বতা এবং ঐতিহ্যকে পোশাকের মাঝে ফুটিয়ে তোলা হয়।

এই ফ্যাশন শো এর অন্যতম আকর্ষণ ছিল এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন

এই ফ্যাশন শো এর অন্যতম আকর্ষণ ছিল কে ক্র্যাফটের এ বছরের এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। সারাদেশ থেকে আসা রোটারিয়ানবৃন্দ এবং রোটারি ক্লাব অব ঢাকার আয়োজকদের কাছে অনুষ্ঠানটির থিম এবং নতুন সংগ্রহগুলো ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। 

ইত্তেফাক/আরএম