ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদিনী সাগর গ্রাম থেকে সাব্বির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মেদিনী সাগর গ্রামের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সাকির আলির ছেলে। সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিকেলে সাব্বির বনগাঁও বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন একটি আম বাগানে সাব্বিরের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

খুলনায় ডাকাতি মামলায় ৬ জনের কারাদণ্ড