করোনামুক্ত হলেন সৃজিত

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৫৮

বছরের প্রথম দিনই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এর ১০ দিন পরে সোশ্যাল মিডিয়ায়  জানালেন, তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 

১ জানুয়ারি সৃজিত জানিয়েছিলেন করোনা আক্রান্ত তিনি। একদিকে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। আবার অন্যদিকে এই সময়ে কেউ কেউ মৃত্যু কামনাও করেছে তার। পোস্টে এমনই লিখলেন সৃজিত। পরিচালক লিখেছেন, ‌অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ (তাদের পরেরবার ভুডু করার পরামর্শ দিচ্ছি)।

সৃজিত করোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা করোনা পজিটিভ হয়। সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করোনা পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধ আগে থেকেই চলছিল, এখন ভাল আছে আইরা।

ইত্তেফাক/এসজেড