ময়মনসিংহ মেডিক্যালে করোনায় ৪ জনের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৪৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী পাঁচজন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের অরুণা পাল (৯০), জয়গুন (৮০), হিমু (২৯) ও হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০)। এদের মধ্যে অরুণা পাল করোনায় আক্রান্ত ছিলেন।

ইত্তেফাক/কেকে