খাশোগি হত্যাকাণ্ডের রেকর্ড শুনতে অনিচ্ছুক ট্রাম্প

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১১:২৯

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনতে অনিচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার ওই রেকর্ড শোনার কোন কারণ নেই। খবর আল- জাজিরার। 

বার্তা সংস্থা ফক্স নিউজকে গতকাল রবিবার ট্রাম্প এসব কথা বলেন। তবে খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যে তুরস্ক যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করেছে সেটি নিশ্চিত করেন তিনি। 

তিনি বলেন, আমি ওই অডিও রেকর্ড শুনতে চাই না। ওই অডিও রেকর্ড আমার শোনার কোন কারণ দেখছি না। 
এর কারণ হিসেবে তিনি বলেন রেকর্ডটি অনেক যন্ত্রণাদায়ক ও ভয়াবহ এক হত্যাকাণ্ডের। 

তিনি আরো বলেন, খাশোগি হত্যাকাণ্ড খুবই হিংস্র, বিদ্বেষপূর্ণ এবং ভয়ঙ্কর। 

ইত্তেফাক/এসআর