বেইজিং অলিম্পিক প্রত্যাহারের দাবিতে হংকং-য়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২০:৪৬

হংকং-য়ে অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে দেশটির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইসলামিক স্টুডেন্ট এলায়েন্সের (এএমআই) ব্যানারে এই বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছেন। তাদের দাবি, ২০২২ সালে অনুষ্ঠিব্য বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কট করা।

বিক্ষোভের পর এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানায়, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি বহুদিন ধরেই দাবি করছে যে, চীনের জিংজ্যাং প্রদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন করে আসছে চীনা প্রশাসন। ওই অঞ্চলে সংখ্যালঘুদের হত্যা, নারীদের ধর্ষণ, বিনা কারণে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা ঘটছে। এমনকি সংখতালঘুদের শিবিরে বন্দি করে রাখা হচ্ছে।

তারা আরও জানায়, অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী স্পষ্ট বুঝা যাচ্ছে, চীনা প্রশাসনের মূল লক্ষ্য উইঘুর মুসলিমদের দমন পীড়ন করা। তাদের লক্ষ্য সংখ্যালঘু এই জনগোষ্ঠীর নাম পৃথিবী থেকে মুছে ফেলা।

ইত্তেফাক/টিআর