সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৫৪

দেশে করোনা সংক্রামন বৃদ্ধি অব্যাহত থাকার প্রেক্ষিতে সরকার বিধি নিষেধ আরোপ করলেও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। জেলার হাট বাজার গুলোতে  অধিকাংশ মানুষই  স্বাস্থ বিধির তোয়াক্কা না করে চলা ফেরা করছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও কোচিং সেন্টারে গাদাগাদি করে প্রাইভেট পরানো হচ্ছে। 

এদিকে ১২ বছর বয়সে শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হলেও প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের টিকা কর্মসূচি গ্রহণের কোন উদ্যোগ নেওয়া হয় নাই। যে কারণে এই শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিভাবকরা জানান। এতে করে সচেতন মহল করোনা সংক্রমণ ছড়ানোর ব্যাপারে শঙ্কিত হয়ে পরেছে। তাদের মতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।

অভিভাবকগন বলেন গত কয়েক দিনে দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে আমরাও দু:শ্চিন্তায় আছি। বিধি নিষেধ উপেক্ষা করে জেলা বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে । এছাড়াও গনপরিবহনগুলোতে অর্ধেক  যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। বিশেষ করে অটো, সিএনসি গাদাগাদি করে যাত্রী  পরিবহন  করা হচ্ছে।
 
এব্যাপারে জনৈক রফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরে করোনা বিধি নিষেধ উপেক্ষা করে  বিভিন্ন বাজার, দোকানের  ক্রেতা বিক্রেতা ও  অনেক অফিসের কর্মচারী কর্মকর্তাগন যাতায়কারীদের মাস্ক ব্যাবহারে অনীহা দেখা যায়। ফলে করোনার বৃদ্ধির আশংকা রয়েছে।   

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, ইতিমধ্যেই ১১ দফা নিষেধাজ্ঞা  বাস্তবায়নের লক্ষে প্রচার করা হলেও জেলাবাসীর মধ্যে নিষেধাজ্ঞা মানার প্রবণতা কম দেখা যাচ্ছে । এ বিষয়ে জেলা প্রশাসকে অভিহিত করা হয়েছে। তিনি অতিদ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১দফা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। 

ইত্তেফাক/ ইআ