মোবাইল পর্নোগ্রাফির ক্ষতিকর দিকগুলো

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩

অনেকেই স্মার্টফোন দিয়ে বিভিন্ন  কাজ করার পাশাপাশি পর্নোগ্রাফিও দেখে থাকেন। সম্প্রতি কয়েক হাজার পর্নো সাইট ব্লক করেছে সরকার। অনেকে আবার ভিপিএন ব্যবহার করে ভিন্ন উপায়ে পর্নো সাইট ভিজিট করছে। হয়ত তারা জানেন না যে, তথ্য বেহাত হওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে পর্নো সাইট ভিজিট করাও একটি। স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখলে সেখানে স্টোর করা আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে অনায়াসেই পৌঁছে যেতে পারে। আর এ কারণে আপনার মারাত্মক ক্ষতিও হতে পারে। এ ছাড়াও ম্যালওয়্যার-এর আক্রমণসহ নানা সমস্যার  সৃষ্টি হতে পারে। স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখার ৫টি অন্যতম ঝুঁকি সম্পর্কে আলোচনা করা হলো এ লেখায়।

অনলাইন হ্যাকিং

যারা নিয়মিত পর্নো সাইটে প্রবেশ করেন অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা গ্রাহকদের ইন্টারনেট সার্ফিং-এর হিসট্রি-তে নজর রাখে। এই সব প্রতিষ্ঠানগুলো জানার চেষ্টা করে আপনি কী ধরনের বিজ্ঞাপন, বিষয়, ভিডিও বা ছবি দেখতে পছন্দ করেন। বেশিরভাগ মানুষই নিজের স্মার্টফোনে ফোন স্টোরেজ, পাসওয়ার্ড, ইমেইল আইডি, সেইভ করা নম্বরের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সেইভ করে রাখেন। সাইবার অপরাধীরা খুব সহজেই মোবাইল লগ ইনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। আর পর্নোগ্রাফির সাইটগুলোতে এই সব সাইবার অপরাধী ওত পেতে থাকেন।

র্যানসমওয়্যার

অনলাইনে টাকা দিয়ে যারা পর্নোগ্রাফি দেখেন তাদের হ্যাকাররা সহজেই ট্র্যাক করতে পারে। আর মোবাইল হ্যাক করে তার আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়। এই ধরনের প্রতারণাকে বলে র?্যানসমওয়্যার। গ্রাহকরা পর্নোগ্রাফি দেখতে কোনো অচেনা ওয়েবসাইটে ঢুকলেই নতুন একটি পপ আপ উইন্ডো মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে। এই পপ আপ উইন্ডো আপনার মোবাইল লক করে দিতে পারে, হ্যাঙ করে যেতে পারে ফোন। ফোন মেমরি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে, মুছে যেতে পারে চিরতরে।

ভুয়া অ্যাপের যন্ত্রণা

আপনি প্রতিদিন কোন কোন সাইটে প্রবেশ করছেন সেদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নজর রাখছেন। যারা আপনার ব্রাউজার ট্রাক করছে তারাও আপনার গতিবিধির দিকে নজর রাখছেন। এটি গ্রাহকের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্মার্টফোনে পর্নো ছবি বা ভিডিও দেখার সময় অনেক পর্নো টিকার বা ভুয়া মোবাইল অ্যাপ চলে আসে। আর এই সব ভুয়া অ্যাপ গ্রাহকের ব্যক্তিগত এবং মূল্যবান তথ্য অনায়াসেই চুরি করতে পারদর্শী ।

শিশু পর্নোগ্রাফি

শিশু পর্নোগ্রাফির সাইটগুলো ভিজিট করা অত্যন্ত বিপজ্জনক বিষয়। শুধু তাই নয়, যারা এই সাইটগুলো ভিজিট করে তাদের মোবাইলের স্টোরেজ বা তথ্য খুব সহজেই আয়ত্তে নিতে পারে হ্যাকাররা। এছাড়াও শিশু পর্নোগ্রাফি স্টোরেজ করে রাখার দায়ে জেলও হতে পারে।

অপ্রয়োজনীয় পেইড সার্ভিস

অনেক পর্নো সাইট রয়েছে যেখানে নিয়মিত ভিজিট করতে হলে বা ভিডিও  দেখতে হলে ‘পেইড সার্ভিস’ গ্রহণ করতে হয়। এসকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ঢুকতে গিয়ে মোবাইল গ্রাহকদের অজান্তেই এমএমএস, এসএমএস, প্রিমিয়াম এসএমএস, ডব্লিউএপি-সহ একাধিক পরিষেবা চালু হয়ে যায়। এই সব পরিষেবা অ্যাক্টিভ করার মাধ্যমে টাকা আয় করে ওই সাইটগুলো।