অ্যাসিডিটি হলে কীভাবে চিকিৎসা করবেন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৩৭

অনেকের অ্যাসিডিটি আছে। পেটে গ্যাস হয়, বুক জ্বালা-পোড়া করে। অনেক ক্ষেত্রে বুকে ব্যথা অনুভূত হয়। এ ধরনের সমস্যাকে অনেকে হার্টের সমস্যা মনে করেন। আবার অনেকে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করেন। অনেক ক্ষেত্রে অ্যাসিডিটি হলে তাত্ক্ষণিকভাবে ওষুধ পাওয়া না যেতে পারে। অথবা হাতের কাছে ওষুধ নাও থাকতে পারে।

এসব ক্ষেত্রে তাত্ক্ষণিকভাবে এক গ্লাস পানি পান করলে খানিকটা উপকার পাওয়া যেতে পারে। এছাড়া যদি দুধ বা মিল্ক ড্রিংক খাওয়া যায় তাহলেও উপকার হতে পারে। তবে অ্যাসিডিটি হলে প্রথমে দরকার তাত্ক্ষণিকভাবে এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করা। এক্ষেত্রে ট্যাবলেটের চেয়ে লিকুইড অ্যান্টাসিড দ্রুত কাজ করে এবং পেটের পেইন কমাতে সাহায্য করে।

এছাড়া ওমিপ্রাজল জাতীয় ওষুধও সেবন করতে পারেন। যাদের এসিডিটি হয় তাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। এক্ষেত্রে অধিক মশলাযুক্ত বা স্পাইসি খাবার আহার না করা ভালো।

এছাড়া প্রচুর সবজি, ফলমূল এবং কম মশলাযুক্ত খাবার অ্যাসিডিটি লাঘবে সাহায্য করে। যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা আছে এবং বুক জ্বালা পোড়া করে তাদের অবশ্যই কোনো সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত।

অনেক বিশেষজ্ঞ অ্যাসিডিটির সঠিক কারণ নির্ণয়ে অ্যান্ডোস্কপিসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা করিয়ে থাকেন।

লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/এমআর